শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্যার পানি কমার সাথে সাথে শাহজাদপুর উপজেলার জালালপুর, কৈজুরী ও সোনাতুনী ইউনিয়নে যমুনা নদী ভাঙ্গনের তান্ডব শুরু হয়েছে। গত ৩ সপ্তাহের তীব্র ভাঙ্গনে ওই তিন ইউনিয়নের প্রায় ২ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। জানা গেছে, যমুনার পানির বৃদ্ধির ফলে উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল মহল্লা, জালালপুর ও সোনাতুনী ইউনিয়নের নদী তীবরর্তী বসতবাড়ি ও ফসলী জমি একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে। জালালপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুলতান মাহমুদ জানান, গত ক’দিনের পানি হ্রাসের ফলে সৃষ্ট স্রোত ও ঘুর্ণাবর্তের কবলে পড়ে বাঐখোলা, উথুলী ও ভ্যাকা এ ৩ টি গ্রাম ইতিমধ্যেই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্তমানে ঘাটাবাড়ি ও পাকুড়তলা মহল্লায় চলছে ভাঙ্গনের তান্ডবলীলা। এদিকে, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান বেশ কয়েক দিন পূর্বে যমুনা নদী তীরবর্তী এসব ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে যাদের ঘরবাড়ি যমুনায় ভেঙ্গে গেছে তাদের তালিকা তৈরী করে প্রত্যেককে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে সংবাদকর্মীদের জানিয়েছিলেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে