মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সমবায় ভিত্তিক মানবিক ও সামাজিক সংগঠন প্রেরণার উদ্যোগে গ্রীন শাহজাদপুর ক্লিন শাহজাদপুর বিনির্মাণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা ডিগ্রী কলেজ মাঠে ফলদ বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(২৫জুন) সকালে বৃক্ষ রোপন কর্মসূচীতে শাহজাদপুর সরকারি কলেজের অধ্যাপক ও প্রেরণার সহ-সভাপতি মাহবুবুর রহমান মিলন এর সভাপতিত্বে উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ শরিফ আহমেদ সুজন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, ফলদ বৃক্ষ স্বাবলম্বী এবং পুষ্ঠি ঘাটতি পূরণ ছাড়াও পরিবেশ রক্ষায় ব্যাপক ভাবে আমাদের সাহায্য করে। বক্তারা সকলকে বৃক্ষ রোপন করার অনুরোধের পাশাপাশি পরিচিত জনদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করার আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিরতা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাসেত, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক (কাজিপুর মুনসুর আলি সরকারি কলেজ) এবং প্রেরনার সদস্য এরশাদ, অন্ত, রুবেল, সান, প্লাবন, আলামিন, হামজা প্রদিপ, প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...