মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : আজ (বুধবার) করোনা ভাইরাসের ক্রান্তিকালে শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি'র নির্দেশনায় শাহজাদপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক, সাবেক সফল ছাত্রনেতা, সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোকের ব্যক্তিগত উদ্যোগে ৩ স্থানে শতশত অসহায়দের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। এদিন সকাল ৯ টায় শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলো পাড়া ঈদগাহ মাঠে, বেলা ১২ টায় পোতাজিয়া হাইস্কুল মাঠে ও বিকেলে তালগাছী আবু ইসহাক হাইস্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায়বস্থায় সমাবেত শতশত অসহায় অভাবী মানুষকে সচেতন থাকার অাহবান জানিয়ে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন যুবলীগ নেতা কামরুল হাসান হিরোক। পবিত্র শবে বরাতকে সামনে রেখে ত্রাণ সামগ্রী হিসেবে অসহায় মানুষদের মাঝে চাল, দুধ, চিনি, সুজি, আটা বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কাজে অন্যান্যের মধ্যে অংশ নেন গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুল হায়দার রাশেদ, যুবলীগ নেতা তৈয়ব প্রামাণিক, সেলিম প্রামাণিক, আনিছ প্রামাণিক, অাব্দুল ব্যাপারী, অনির্বাণ সংসদের সাধারণ সম্পাদক হাসান, পোতাজিয়া ইউনিয়ন আ.লীগ নেতা ও ইউপি সদস্য নজরুল ইসলাম, পোতাজিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক হামিদ, গাড়াদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি বাহাদুর, সাধারণ সম্পাদক রিপন, যুবলীগ নেতা জীবন, নাজমুল, রকিব, নয়নসহ দলীয় নেতৃবৃন্দ। এ ত্রাণ বিতরণ কালে চলমান সংকট নিরসনে, বিশ্ববাসীর কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন হাকিমিয়া আফসারিয়া খানকাহ শরীফের খাদেম এনামুল হাসান হিটু খাস মোজাদ্দেদী। এ বিষয়ে কামরুল হাসান হিরোক বলেন, 'করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন ও সামাজিক দুরত্ব বজায় রাখুন। অসহায় মানুষের পাশে অতীতেও দাঁড়িয়েছি, বর্তমানেও সাধ্যমতো চেষ্টা করছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। '

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত সাবেক আইন সচিব

শাহজাদপুর

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত সাবেক আইন সচিব

বৃহস্পতিবার বাদ যোহর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নামাজে যানাজা শেষে পৌর এলাকার শেরখালী কবরস্থানে বাবা পুলিশ...

বাঙালি সাংস্কৃতিক জোটের সভাপতি চয়ন সাধারণ সম্পাদক বাশার নির্বাচিত

শিল্প ও সাহিত্য

বাঙালি সাংস্কৃতিক জোটের সভাপতি চয়ন সাধারণ সম্পাদক বাশার নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি: বাঙালি সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে সাবেক সংসদ সদস্...