শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে মাদক ব্যাবসায়ী কর্তৃক বাস মালিকের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে ২ জন। জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজাদপুরের মাদক সম্রাট হিসেবে পরিচিত মানিক (৩২) নেতৃত্বে একদল মাদক ব্যাবসায়ী গতকাল বুধবার সকালে পৌর এলাকার রামবাড়ী বাস মালিক ফজলুর রহমানের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করে। খবর পেয়ে এলাকাবসী এগিয়ে আসলে পরিস্থিতি বেগতিক দেখে মানিক বাহিনী সটকে পরে। এঘটনায় ব্যাবসায়ী ফজলুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মাদক ব্যাবসায়ী কর্তৃক একটি ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর , মারপিটের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
