শাহজাদপুর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) সকালে শাহজাদপুরে হযরত মখদুম শাহদৌলা (রঃ) টি ২০ ক্রিকেট টুর্ণামেন্ট- ২০১৭ শুরু হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্ণামেন্টের আয়োজন করেছে। এদিন সকালে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন স্থানীয় এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ লাভলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান তরুন প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক আসলাম আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ক্রীড়া ব্যাক্তিত্ব দিয়ানাতুল হক দিনার, শিলিং, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম আলী, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহরলাল শেখসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধনী খেলায় ঢাকার মিরপুর ইলেভেনকে ৮৪ রানে হারিয়ে রাজশাহীর বাংলার ট্র্যাক ক্রিকেট একাডেমী বিজয়ী হয়। বিজয়ী দলের তমাল ৩৩ বলে ৫৭ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তমাল ও অভিষেক ওয়ান ডাউন জুটি সর্বোচ্চ ৯৯ রান সংগ্রহ করে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত ও ডিসপ্লে প্রদর্শন করেন শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং রংধনু ডিজিটাল স্কুলের ছাত্র-ছাত্রীরা। খেলা চলাকালে মাঠ চত্বরে শত শত ক্রিকেট ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে ৮ টি দল অংশ নিচ্ছে । অপর ৬ টি দল হল শাহজাদপুর ক্রিকেট ক্লাব, শাহজাদপুর একটিভ বয়েজ, সিরাজগঞ্জ জি কে ফার্মা, পাবনা ত্রিরত্ন ক্লাব, রাজশাহী লাল সবুজ ক্রিকেট একাডেমী ও ঢাকা হেরিটেজ ক্রিকেটার্স।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
