শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
বেড়া থানা পুলিশের সহায়তার শাহজাদপুর থানা পুলিশ পিডিএফ নামক ভুয়া এনজিও’র কর্মী নাজমুল রহমান নাইম (২৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে।  মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত নাজমুল রহমান নাইম পাবনা জেলার আমিনপুর থানার টাংবাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে। এদিন দুপুরে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতারক নাজমুল দীর্ঘদিন ধরে উপজেলার বাঘাবাড়ী মোল্লাপাড়া মহল্লায় নিজেকে পিডিএফ নামক এনজিওর কর্মী পরিচয় দিয়ে অধিক মুনাফার লোভ দেখিয়ে সদস্য ও আমানত সংগ্রহ করে আসছিলো। একপর্যায়ে গত সোমবার সকালে একই মহল্লার ১০ জন মহিলাকে সদস্য বানিয়ে তাদের কাছ থেকে ১৯ হাজার ৫’শ টাকা আমানত সংগ্রহ করে পাশর্^বর্তী উপজেলা বেড়ায় চলে যায়। তার কর্মকান্ডে এলাকাবাসীর সন্দেহ হলে পিছু নিয়ে বেড়া কানাইবাড়ী মোড় এলাকা থেকে তাকে আটক করে গনধোলাই দিয়ে বেড়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেড়া থানার এসআই রতন কুমার সরকার ওই প্রতারকে আটক করে শাহজাদপুর থানা পুলিশে হস্তান্তর করে। ধৃত ভুয়া এনজিও কর্মী নাজমুলের কাছ থেকে এসময় পুলিশ ভুয়া এনজিও পিডিএফের ১৩টি সঞ্চয় ও পাস বহি ও নগদ ১৯ হাজার ৫’শ টাকা উদ্ধার করে। এ ঘটনায় বাঘাবাড়ী মোল্লাপাড়া মহল্লার মোন্নাফ বাদী হয়ে মঙ্গলবার সকালে শাহজাদপুর থানায় প্রতারণার অভিযোগ এনে একটি মামলা করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”