সংবাদদাতাঃ আজ শনিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী পাখির অভয়াশ্রম পরিদর্শন করেন রাজশাহী বন বিভাগের ৩ সদস্যের একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় বন কর্মকতা মোজ্জামেল হক শাহ চৌধুরী। এ প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন বিভাগীয় বন্য ও জীব বৈচিত্র সংরক্ষন কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বন কর্মকর্তা, আশরাফুল ইসলাম। তারা আগনুকালী গ্রাম ঘুরে পাখির বসবাসের জন্য গাছে গাছে স্থাপিত মাটির কলস ও পাখির অন্যান্য বাসা পরিদর্শন করেন। মোজ্জামেল হক শাহ চৌধুরী পরিদর্শন শেষে উপস্থিত এলাবাসীর সাথে মতবিনিময়কালে বলেন, পাখিরাই হল আমাদের প্রকৃত বন্ধু। দি বার্ড সেফটি হাউজ বন্য পাখি সংরক্ষণ, প্রজনন ও নিরাপদ বাসস্থান নিশ্চিতকরণ ও এ সংক্রান্ত সচেতনতাবৃদ্ধি মূলক কার্যকম পরিচালনা করে প্রশংসনীয় হয়ে উঠেছেন। তিনি আরো বলেন মামুন বিশ্বাসের নেতৃত্বে সেবামূলক এই কার্যক্রমে এ এলাকায় পাখির একটি নিরাপদ অভয়াশ্রম গড়ে উঠেছে। এ সময় তিনি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে দি বার্ড সেফটি হাউজকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান। দি বার্ড সেফটি হাউজের উদ্যোক্তা মামুন বিশ্বাস বলেন, আমরা শুধুমাত্র পাখি শিকার থেকে শিকারীদের বিরত রাখতে পারলেও অসংখ্যা বন্যপাখি রক্ষা পাবে। এতে পরিবেশ ও প্রকৃতির ভারসম্যও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। এ সময় উপস্থিত ছিলেন, মাহবুবুল হোসেন মাস্টার, শাহিন, সুজন, ইমন, লিমন, নবী প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
