শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। গতকাল রবিবার (৩০ মে) বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও এক নারী আহত হয়েছেন। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৫)। অপরজন একই এলাকার আলম হোসেনের স্ত্রী ফুর্তি খাতুন (২৬)। কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসিবুল হক হাসান বলেন, বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করার সময় ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় তারা পাশের একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে আশ্রয় নেন। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনজনের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সোহেল রানা ও জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুনকে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বলেন, নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...