বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে ট্রেন পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যান সহ দুই বিএনপি নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলেন, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চুন্নু ও পোরজনা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন চাঁদ বাবু । এদের নামে ৬ টি করে মোট ১২ টি ট্রেন পোড়ানোর মামলা রয়েছে। এরা এ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী । বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফার নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে এদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য ২০১৩ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভাস্থলে ট্রেনে কাটাপড়ে কর্মী নিহতর ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা ঐ ট্রেনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর সহ ৯ টি উপজেলার বিএনপি-জামায়াতের প্রায় ৭ হাজার নেতা কর্মীর নামে বঙ্গবন্ধু সেতু পশ্চিশ থানায় ৬ টি মামলা দায়ের করা হয়। এ মামলায় এ দু’জন পলাতক আসামী ছিলেন বলে শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে। এ ছাড়া এদিন শাহজাদপুর থানা পুলিশ বিভিন্ন ওয়ারেন্টের আরও ২০ জন সহ মোট ২২ জন গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা