বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ সোমবার রাতে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী শিউলি খাতুন (১৮) কে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মেঝ বোনের শ্বশুর ও দুই শ্বাশুরী মিলে শ্বাস রোধে হত্যা করেছে বলে এক অভিযোগ পাওয়া গেছে। এই হত্যা কে ভিন্নখাতে প্রবাহের উদ্দেশ্যে লাশ ঝুলিয়ে রেখে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। এলাকাবাসী এটাকে হত্যা বলে দাবী করলে মেঝ বোনের শ্বশুর ও শ্বাশুরীরা কৌশলে শটকে পড়ে। এঘটনায় নিহতের ভাই বাবু মিয়া বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শিউলির চাচাতো ভাই নরিনা ইউনিয়নের মেম্বর মোজাম্মেল হক জানান, ১ বছর আগে নিহত শিউলির মেঝ বোন বিউটির স্বামী গার্মেন্টস কর্মী সবুজ খাঁ কৌশলে শিউলিদের বাড়ীর ৪ শতক জায়গা নিজ নামে লিখে নেয়। এরপর ঐ বাড়ী দখলে রাখতে তার বাবা শহীদ খা ও ২ মা সুফিয়া খাতুন ও রুবিয়া খাতুন সেখানে বসবাস শুরু করে। এর মধ্যে গত একমাস আগে সেলা চাপরি গ্রামের ট্যাংকলরী ড্রাইভার নজরুল ইসলামের সাথে শিউলির বিয়ে হয়। স্কুলে ক্লাশ শুরু হওয়ায় গত ৬ দিন আগে শিউলি বাপের বাড়ী আসে এতে ক্ষুব্ধ হয়ে উঠে বোনের শ্বশুর শ্বাশুরী। রোববার বিকেলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ও কলহের স্মৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার রাতে তাকে খুন করা হয়েছে বলে ইউপি মেম্বর মোজাম্মেল হক দাবী করেন। শিউলির মা বাবা মারা যাওয়ায় তার ভগ্নিপতি সবুজ খা অভিভাবকের দায়িত্বপালনের সুবাদে কৌশলে এ জায়গা নিজ নামে লিখে নেন। এই যায়গা ফেরত চাওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরেই শিউলি খাতুন খুন হয়েছে বলে তার ভাই দাবি করছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাই জানান,পোষ্ট মর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...