মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগারচর গ্রামে গৃহবধূকে গণধর্ষণের দায়ে মঙ্গলবার (১৪ মে) দুপুরে ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার দরগারচর গ্রামের তোতা, আলহাজ্ব, আলমগীর, বুলবুল, জুয়েল রানা ও রতন। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগারচর গ্রামের ফরিদ সরকারের স্ত্রী মোছা. নাজমা খাতুন (২৫) তার বাবা-মায়ের সাথে একই এলাকার হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মাজারের মোতয়াল্লী খাজা মাসুম বিল্লাহ চিশতি'র বাড়িতে অনুষ্ঠিত বাৎসরিক ওরশে ওয়াজ শুনতে যান। রাতে ওরশ শেষে বাড়ি ফেরার সময় ভুল করে ঘরের চাবি তার বাবার কাছে রেখে আসেন। পরে তিনি তার স্বামী ফরিদকে সাথে নিয়ে বাবার বাড়িতে চাবি আনতে যাচ্ছিলেন। এ সময় তোতা, আলহাজ্ব, আলমগীর, বুলবুল, জুয়েল রানা ও রতন মিলে দুজনকে আটকের পর স্বামী ফরিদকে মারধর করে তাড়িয়ে দিয়ে স্ত্রী নাজমাকে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে। ফরিদ গ্রামে গিয়ে বিষয়টি সবাইকে জানালে গ্রামের লোকজন ছুটে এসে নাজমাকে উদ্ধার করে। সেই সাথে ধর্ষক তোতা ও আলহাজ্বকে আটক করে। এ ঘটনায় নাজমা খাতুন নিজেই বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে গ্রামবাসীর সহায়তায় বাকি আসামিদেরও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শুনানি শেষে বিচারক এ দিন এ রায় দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা