সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ আজ রোববার ভোরে শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পারকোলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মালেকা খাতুন (২৮) নামের এক গৃহবধু গণধর্ষনের শিকার হয়েছে। এঘটনায় পুলিশ ৩ ধর্ষককে গ্রেফতার করেছে। এরা হলো, রূপপুর থানা ঘাট জয়নাল হাজীর বাড়ীর ভাড়াটিয়া মাদলা উত্তরপাড়া গ্রামের মৃত্যু মনছের ফকিরের ছেলে বেল্লাল হোসেন (৩৮), চুনিয়াখালী পাড়া (গোরস্থান পাড়া) গ্রামের আব্দুল আউয়ালের ছেলে জাহাঙ্গীর ওরফে ছোট গেদা (২৪), ও চুনিয়াখালী পাড়া গ্রামের মৃত কাজী আব্দুল খালেকের ছেলে সজীব (২০)। এ ব্যাপারে ধর্ষিতা নিজেই বাদী হয়ে ৩ জন কে আসামী করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ, এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার ভোর ৫ টার দিকে মালেকা খাতুন (২৮) তার দরগাপাড়ার ভাড়া বাসা থেকে হামলাকোলা গ্রামের রেজা হাজীর তাঁত ফ্যাক্টরীতে রান্নার কাজে যাওয়ার সময় তাকে একাকী পেয়ে এ ৩ ধর্ষক রূপপুর থানার ঘাট করতোয়া ব্রীজের পশ্চিম থেকে অপহরন করে নিয়ে গিয়ে পাশের একটি ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। এরপর মুমূর্ষ অবস্থায় তাকে ব্রীজের পাশে ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। খবর পেয়ে তাঁত শ্রমিকরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনার পরপরই শাহজাদপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৩ ধর্ষককেই গ্রেফতার করে। শাহজাদপুর থানার ইন্সপেক্টর মনিরুল ইসলাম মনির এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ছাড়া ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে পৌর সদরের গুরুত্বপূর্ণ এলাকা রূপপুর থানার ঘাট করতোয়া ব্রীজের পশ্চিমে এ ধর্ষনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তিার দাবীতে হামলাকোলা গ্রামে রেজা হাজীর তাঁত ফ্যাক্টরীর শত শত শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করেছে। #

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...