মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ফারুক হাসান কাহার ও এম এ হান্নান শেখ : গতকাল ২৫ মার্চ শনিবার গণহত্যা দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা জাসদের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। বধ্যভূমিসহ গণহত্যার চিহ্ন ও স্মৃতি সংরক্ষণ, গণহত্যাকারীদের ঘৃণা ও শাস্তি, গণহত্যার শিকার শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সন্ধ্যা ৭ টায় পৌরসদরের হাসিবুর রহমান স্বপন সড়ক সংলগ্ন উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে উপজেলা জাসদের সংগ্রামী সভাপতি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফির নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রে নিহত সকল শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনে শহিদ মিনারের বেঁদিতে জাসদ নেতৃবৃন্দ মোমবাতি প্রজ্জ্বলন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, সিরাজগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, পৌর জাসদের সহ-সভাপতি সাইদুল ইসলাম, সহ-সভাপতি সোহেল ফারুকী, সিরাজগঞ্জ জেলা যুবজোটের সহ-সভাপতি সায়েমুল ইসলাম শোভন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মেহেদি হাসান লিটন প্রমূখ। এ সময় শাহজাদপুর উপজেলা জাসদ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা