মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার ঠুটিয়া কলেজের সহকারী অধ্যাপক মহররম হোসেনকে (৫২) হত্যার প্রতিবাদে তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ওই কলেজ ও হাই স্কুলের শিক্ষক, কর্মচারী ছাত্র-ছাত্রী এই মানববন্ধন ও সমাবেশে অংশ নেন। সাবেক অধ্যক্ষ গাজী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ কামাল পাশা, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান, প্রধান শিক্ষক মীর আইয়ুব আলী, সিনিয়র শিক্ষক আজগর আলী, প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল মামুন, আকাশ মিয়া, মাসুদ হোসেন, রবিউল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, শিক্ষক মহররম হোসেন আত্মহত্যা করেনি। সম্পত্তির লোভে তাকে বিশেষ কৌশলে হত্যার পর গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। এ ঘটনাকে ধাপাচাপা দিতে তড়িঘড়ি করে তার লাশ দাফন করা হয়েছে। এ হত্যাকান্ডে সঠিক তদন্ত ও বিচার দাবী করছি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে পুলিশ নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডুমরাই সরকারপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি গাছের সাথে রশিতে বাধা ও মাটিতে বসে থাকা অবস্থায় ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...