মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রাম থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে বেতকান্দি সাহিত্যিক বরকত উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনিছুর রহমান (৫৫ ) ও তার সহযোগী মোঃ আশরাফ আলী ফকির (৩৫) কে পুলিশ গাজা সেবনরত অবস্থায় গ্রেফতার করেছে। এরপর রোববার সকালে তাদের ৩৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সেবী আনিছুর রহমান শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি সাহিত্যিক বরকতউল্লাহ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক। তিনি বাঘাবাড়ি মোল্লা পাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তার সহযোগী আশরাফ আলী ফকির চরাচিথুলিয়া গ্রামের মন্ডলপাড়া গ্রামের মৃত জলিল ফকিরের ছেলে । চরাচিথুলিয়া গ্রামের একাধিক ব্যক্তি জানায়, সহকারী অধ্যাপক আনিছুর রহমান প্রায় প্রতিরাতেই চরাচিথুলিয়া গ্রামের যুবকদের সাথে নিয়ে মদ ও গাঁজা সেবন করে থাকে। তার প্ররচনায় এ গ্রামের অধিকাংশ যুবক এখন গাঁজা ও মদেও নেশায় আসক্ত হয়ে পড়েছে। এ থেকে রক্ষ পেতে গ্রামবাসি গোপনে পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এতে এ গ্রামে সস্তি ফিরে আসে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা