মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শাহজাদপুরে করতোয়া সেতুর দু'পাশের তীব্র ঝুঁকিপূর্ণ সড়ক ঝুঁকিমুক্তকরণ, শাহজাদপুর - এনায়েতপুর, শাহজাদপুর - কৈজুরি সড়ক ১২ ফুটের স্থলে ১৮ ফুট প্রশস্তকরণ, ডায়া মোড়ে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ ও করতোয়া সেতুর পশ্চিম পার্শ্বে গোল চত্ত্বর নির্মাণ এবং শহর বাইপাস সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল-মাহমুদের উদ্যোগে বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চলমান আধা ঘন্টার মানববন্ধনে অন্যানের মধ্যে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদে ওয়াহিদ শেখ কাজল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুমন, পৌর কাউন্সিলর মামুন মিয়া, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন ব্যপারী, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বেলাল শেখসহ এলাকার প্রায় তিন শতাধিক আমজনতা অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তবে বক্তারা বলেন, করতোয়া সেতুর উভয়পাশের সংযোগ সড়কের স্বাভাবিক উচ্চতার চেয়ে সেতুটি প্রায় ১৬ ফুট উচ্চতায় অবস্থিত। 'সওজ'র নির্দেশনা মোতাবেক ৩ ফুট উচ্চতার জন্য ১'শ ফুট পর্যন্ত সড়ক উপর থেকে নিচের দিকে নামিয়ে নির্মাণ করার বিধান থাকলেও ১৬ ফুট উচ্চতার করতোয়া সেতুর দু'পাশের সংযোগ সড়কে মাত্র ৭০/৮০ ফুটে নামিয়ে স্বাভাবিক উচ্চতার সড়কে জুড়ে দেয়া হয়েছে। ফলে শাহজাদপুর পূর্বাঞ্চলের ৯ টি ইউনিয়নসহ বেলকুচি, এনায়েতপুরের লাখ লাখ যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এ স্থান দিয়ে চলাচল করছে। সেতুর দু'পাশে সড়ক দুর্ঘটনা নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। এলাকাবাসীর ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিতে অবিলম্বে উত্থাপিত দাবীগুলো পূরণের জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
