শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ আজ বুধবার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট, বাদাই, মশুরি জাল আটক করা হয়েছে। সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা মৎস অফিসার(ভারঃ) জাহাঙ্গীর হোসেন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আঙ্গারু,বাড়াবিল,বৃ-আঙ্গারু, রেশমবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল আটক করে। দুপুরে মওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ চত্ত্বরে উপস্থিত জনতার সন্মুখে উদ্ধারকৃত ওই বিপুল পরিমান নিষিদ্ধ জাল আগুনে পুরিয়ে ফেলা হয়। শাহজাদপুরে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন বন্ধ করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বিশেষ প্রতিবেদন
প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
বিশেষ প্রতিবেদন
বাদুড় করোনার জন্য কতটা দায়ী?
