মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌরসভা কর্তৃক নাগরিকদের ওপর অবৈধভাবে অস্বাভাবিক ও অসহনীয় মাত্রায় হোল্ডিং ট্যাক্স আরোপ করায় আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর কাপড়ের হাট প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর পৌর নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে নবগঠিত কমিটির আহবায়ক শফিকুজ্জামান শফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন। ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, সিরাজগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, ব্যবসায়ী নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম, আব্দুর রকিব সরকার, শাহজাদপুর তাঁত কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলমাছ আনছারী, শাহজাদপুর উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল মাহমুদ, অগ্নিবীণা সংসদের আহবায়ক আনিছুর রহমান মনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, আলহাজ্ব হায়দার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফারুক সরকার প্রমূখ। সভায় বক্তারা অবিলম্বে পুনর্মূল্যায়নের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় মাত্রায় পুনঃনির্ধারণের জোর দাবি জানান। এছাড়া, পৌর নাগরিকদের জন্ম নিবন্ধন, জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ প্রাপ্তিতে পৌর নাগরিকদের জিম্মি করে অবৈধভাবে জোরপূর্বক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে- এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে দাবি মানা না হলে শাহজাদপুরে হরতালসহ লাগাতার আন্দোলন কর্মসূচী পালন করা হবে।’ ওই সভায় স্থানীয় ব্যবসায়ী মহল, সুধীমহলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!