শাহজাদপুর প্রতিনিধি :: গতকাল সোমবার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নুকালি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি সভাপতি আল মাহমুদ কে শাহজাদপুর থানা পুলিশ পাবনার সাথিয়া থেকে গ্রেফতার করেছে। তাকে বাঘাবাড়ী মিল্ক ভিটা কারখানায় হামলা সংঘর্ষে মটর সাইকেল ভাংচুর ও লুটপাটের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৩ জুন বাঘাবাড়ী মিল্কভিটা কারখানা চত্বরে অনুষ্ঠিত এক খামারী সভা শুরুর আগ মূহুর্তে মিল্কভিটার ডাইরেক্টর আব্দুল হামিদ লাভলুর সাথে পোতাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নুকালি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি সভাপতি আল মাহমুদের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মটর সাইকেল ভাংচুর ও লুটপাটের ঘটনায় লাভলুর সহকারী যুবলীগ নেতা লিয়াকত হোসেন বাদী হয়ে আল মাহমুদকে প্রধান আসামী করে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এ মামলা দায়েরের পর থেকে আল মাহমুদ ৪মাস ধরে পলাতক থাকার পর অবশেষে সোমবার পুলিশের হাতে ধরা পরে।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
