নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শনিবার শাহজাদপুরের চরকৈজুরী গ্রামে আরো ৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে চিকিৎসকরা সনাক্ত করেছে। এরা হল, তারা মিয়া (৩০), লালচাদ (২০), জলি খাতুন (৪৬), মায়া খাতুন (৪০), ফরিদা খাতুন (৩০), মোজাফ্ফর হোসেন (৩০), হাসি খাতুন (২৭), হামিদা খাতুন (৬০) ও শাহীন (১০)। এ নিয়ে এ গ্রামে এখন পর্যন্ত ২২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া ঘেছে। গত ৮ আগস্ট এ গ্রামের নজরুল ইসলামের একটি অসুস্থ্য গরু জবাই করে মাংস কাটাবাছার কাজে নিয়জিতরা এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার প্রথমে ১৩ জন রোগী চিহ্নত হয়। এর মধ্যে ৬ জনকে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাফরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বিশেষ প্রতিবেদন
প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
বিশেষ প্রতিবেদন
বাদুড় করোনার জন্য কতটা দায়ী?
