মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যার পানি আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে আরও ২০০ শতাধিক কাঁচা ঘরবাড়ী নতুন করে ডুবে গেছে। এছাড়া চরকৈজুরী-চরগুধীবাড়ী সড়ক ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাউতারা স্লুইচ গেট সংলগ্ন রিং বাধ বন্যার পানিতে ডুবে যাওয়ায় শাহজাদপুর সহ চলন বিল অঞ্চলের বিস্তৃর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। অপরদিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্ত্বর, কৈজুরী বাজার, কৈজুরী ভূমি অফিস ও উপস্বাস্থ্য কেন্দ্র চত্ত্বর বন্যার পানিতে ডুবে গেছে। ফলে এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কৈজুরী প্রাথমিক বিদ্যালয় ডুবে যাওয়ায় স্কুলটি বন্ধ ঘোষনা করা হয়েছে। অপর দিকে কৈজুরী মাদ্রাসা বন্ধ ঘোষনা না করায় শিক্ষক-শিক্ষার্থীদের হাটু পানি ভেঙ্গে ক্লাস করতে হচ্ছে। এতে তাদের চরম দূর্ভোগ বেড়েছে। এছাড়া শাহজাদপুরের গো-খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হওয়ায় কৃত্রিম খাদ্যের দাম বস্তা প্রতি ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম তার এলাকার বন্যা দূর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ,আশ্রয়কেন্দ্র ও নোঙর খানা খুলে দেওয়ার জোড় দাবী জানিয়েছেন।02

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা