বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার ভোরে শাহজাদপুর উপজেলা নরিনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টেক্কাকে (৩৮) পুলিশ ধর্ষন মামলায় গ্রেপ্তার করেছে। তার প্রতীক ঘোড়া। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, গত ১ মাস পুর্বে সিরাজগঞ্জ সিনিয়র জজ আদালতে উপজেলা পাড়কোলা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ১ সন্তানের জননী সীমা পারভীন (৩০) প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত শাহজাদপুর থানাকে মামলাটি এজহারভুক্ত করে প্রয়োনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করে। শাহজাদপুর থানা পুলিশ আদালতের এ নির্দেশ অনুযায়ী মামলা দুটি রেকর্ডের পর চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টেক্কাকে গ্রেপ্তারের চেষ্টা করে। পুলিশের নজর এড়িয়ে চলায় তাকে এতদিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার কওে আদালতে সোপর্দ করে। আদালতে টেক্কার আইনজীবী জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করে। এদিকে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টেক্কাকে (প্রতীক ঘোড়া) গ্রেপ্তার করায় তার সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সাইফুল ইসলাম টেক্কা বলেন তার নির্বাচনকে প্রতিহত করতে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলায় ফাসিয়ে মাঠ ছাড়া করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন আদালতে বাদী মামলা করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।