শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী জামিরতা ডিগ্রী কলেজে নবাগত ছাত্র/ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় কলেজ চত্তরে অনুষ্ঠিত নবীন বরণ, ভিত্তিপ্রস্থর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, উপজেলা চেয়ারম্যান প্রফসর আজাদ রহমান, শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প পরিচালক ড. এবিএম শাহজালাল, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, শাহজাদপুরে স্থাপিত হওয়ায় বিশেষ ভুমিকার জন্য স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও এইচ,এসসি, স্নাতক শিক্ষাবর্ষে উত্তির্ণ কৃতি ছাত্র/ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় এবং ৩য় ও ৪র্থ তলা একাডেমিক ভবন সম্প্রসারনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এটি শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে। উপসচিব আফজাল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি শাহজাদপুরের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি আমাদের গর্ব। আমরা এই প্রতিষ্ঠানটির উন্নয়নে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবো। প্রকল্প পরিচালক ড. এবিএম শাহজাদলাল বলেন, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান ধরে রাখতে হবে। তিনিও প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। আলোচনা সভা শেষে নতুনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”