রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
PFPicture শাহজাদপুর প্রতিনিধি :- ২৫ আগষ্ট/১৫, বুধবার সকাল ১০:৩০ টায় লাইট হাউস শাহজাদপুর ডিআইসি কার্যালয়ে সকল সদস্যদের নিয়ে পিএফটি সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ গোলাম আজম মওলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তফা কামাল, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সিরাজগঞ্জ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার প্যানেল মেয়র জনাব মোঃ লিয়াকত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআইসি ম্যানেজার মোঃ আব্দুস সালাম। জনাব মোঃ আব্দুস সালাম গত পিএফটি সভার কার্য বিবরনী পাঠ, বিগত জানুয়ারী-জুন, ২০১৫ এ ৬ মাসে পরিচালিত কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন এবং প্রকল্পের তথ্যপত্র পড়ে শোনান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক, জনাব মোঃ আবুল বাশার, মোছাঃ জাহানারা খাতুন, কাউন্সিলর, শাহজাদপুর পৌরসভা, জনাব সৈয়দা নাসিমা জামান, প্রভাষক, করতোয়া কলেজ,শাহজাদপুর, জনাব মোঃ রকিবুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী, পিপিডি, শাহজাদপুর, শ্রী প্রদীপ কুমরা দেব, পুরোহিত, বেড়া, পাবনা, জনাব মোঃ অপু বিশ্বাস, বেড়া , পাবনা, জনাব মোঃ আব্দুস ছাত্তার, শাহজাদপুর, জনাব মোঃ আব্দুল লতিফ, সিনিয়র শিক্ষক, মওলানা ছাইফুদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয়, শাহাজাদপুর, জনাব মোঃ আরশেদ আলী, শাহজাদপুর, এবং শ্রী সাগর কুমার বসাক, সাংবাদিক, শাহজাদপুর প্রমুখ। উল্লেখ্য,বেসরকারি স্বেচছাসেবী সংস্থা লাইট হাউস, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেবামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। লাইট হ্উাস, আইসিডিডিআরবি এর ব্যবস্থাপনায় ও দি গ্লোবাল ফান্ড এর আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালিত ‘‘এক্রাপান্ডিং এইচআইভি প্রিভেনসন সার্ভিসেস ইন বাংলাদেশ” প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় সমাজের ঝুকিপুর্ন এমএসএম ও হিজরা জনগোষ্টিকে এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদান করা হয়। প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের একটি গুরুত্বপুর্ণ অংশ হলো স্থানীয় পর্যায়ে প্রকল্পের সঠিক বাস্তবায়নের জন্য প্রকল্পের আওতাভুক্ত ৫ টি বিভাগের ২১ টি জেলায় ৩২টি ড্রপ ইন সেন্টার এলাকায় প্রজেক্ট ফ্যাসিলিটেশন টিম গঠনের মাধ্যমে প্রকল্প পরিচালনায় সহযোগিতা প্রদান করা।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

গতকাল শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ

শাহজাদপুর

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ৪৭ তম প্রযোজনা ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ হয়েছে।  রোববার ও সোমবার সন্ধ্যা...