ক্যারিয়ার সচেতন যেসব মেয়েরা তাদের মা হওয়া নিয়ে চিন্তিত, তাদের জন্য এবার সুখবর। অর্থাৎ, সদ্য মা হওয়ার পর চাকরি ক্ষেত্রে মেয়েদের কর্মদক্ষতা কমে না, বরং দ্বিগুণ বাড়ে। সম্প্রতি মাইক্রোসফটের দ্বারা এক সমীক্ষায় এই তথ্য ওঠে এসেছে।
২০০০ মেয়ে এবং ৫০০ চাকুরে মেয়েদের ওপর এই সমীক্ষা চালিয়েছে মাইক্রোসফট। সন্তান লালন-পালন এবং শিশু পরিচর্যার মধ্য দিয়ে মেয়েদের কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা ভালো রকম ভাবেই বৃদ্ধি পায় বলে দেখতে পেয়েছেন গবেষকরা।
সমীক্ষায় অংশগ্রহণকারী মেয়েদের প্রায় ৬২ শতাংশ মেয়ে বলেছেন, সন্তান হওয়ার পর তাদের মাল্টি-টাস্কিং বা বহুমুখী কাজের দক্ষতা অনেক বেড়ে গেছে। প্রায় অর্ধেক মেয়ে বলেছেন, মা হওয়ার পর তাদের সময় ব্যবস্থাপনা বদলেছে এবং আগের তুলনায় ভালো হয়েছে। আর প্রায় ২৭ শতাংশ মেয়েরা বলেছেন, আগের চেয়ে বেশ গুছিয়ে ও নিয়মমাফিক কাজ করতে শিখেছেন তারা।
এছাড়া, সমীক্ষায় অংশগ্রহণকারী চাকরি বা নিয়োগদাতাদের মধ্যে অর্ধেকেরও বেশি স্বীকার করেছেন, দলীয় তৎপরতার ক্ষেত্রে সাধারণ মেয়েদের তুলনায় মায়েরা অনেক ভালো কাজ করেন৷ আর যেকোনো কাজ করতে তারা খুব উদ্যম৷ তারা এও জানিয়েছেন যেসব মেয়েরা মা হয়েছেন তাদের কাজকর্মে বেশ ভালো মন সংযোগ দেখতে পাওয়া যায়। সূত্র: ওয়েবসাইট
সম্পর্কিত সংবাদ
উপজেলা নির্বাচন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...
জীবনজাপন
ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি
গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
পৌর নির্বাচন
‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো
সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...
ফুটবল
ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর
৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...
