শাহজাদপুর সংবাদদাতাঃ শনিবার বিকেলে শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাহজাদপুর পৌরসভা আয়োজিত পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। শাহজাদপুর ঐহিত্যবাহী মাঠে টান টান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত উক্ত খেলায় বেড়া পৌরসভাকে ০-১ গোলে হারিয়ে বেলকুচি পৌরসভা ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনাল উপভোগ করার জন্য গুঁড়িগুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে মাঠে। দ্বিতীয়ার্থের শেষের দিকে বেলকুচি পৌরসভা একাদশের পক্ষে জয়সূচক গোলটি করেন ৯ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান অতিথি খেলোয়াড় ডু ডু। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন আইয়ুব খান। উক্ত খেলায় উভয় দলে নাইজেরিয়া, ঘানা ও সেনেগালের ১৪ জন বিদেশী অতিথি খেলোয়াড় অংশগ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌরমেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু, বেলকুচি পৌরসভার মেয়র আশানূর বিশ্বাস ও বেড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
রাজনীতি
উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...
তথ্য-প্রযুক্তি
কথা বলবে আপনার কম্পিউটার!
শাহজাদপুর সংবাদ ডটকমঃ হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন...
