সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক বর্ষার জন্মদিন । পুরো নাম-আফিয়া নুসরাত বর্ষা। ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জে  জন্মগ্রহণ করেন চিত্রনায়িকা  বর্ষা। পাঁচ ভাই-বোনের সংসারে বর্ষাই সবার বড়। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরেই বেড়ে উঠা তার। বর্ষা’র মিডিয়ায় পথচলা শুরু মডেলিংয়ের মাধ্যমে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও মাত্র কয়েকটি সিনেমা করেই ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন। এত অল্প সসংখ্যক সিনেমা করে খুব অল্প নায়িকাই আছেন যারা সিনেমা দিয়ে দর্শকপপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে চিত্রনায়ক অনন্ত এর সাথে তার জুটি শ্রেণি নির্বিশেষ সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। এমন এক উদাহরণ সৃষ্টি করেছেন অনন্ত-বর্ষা জুটি। তার প্রথম  চলচিত্র ‘খোঁজ- দ্য সার্চ’ দিয়ে  চলচ্চিত্র জগতে অভিষেক হয়। এরপর একে একে  ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’ এর মত আন্তর্জাতিক মানের ছবিতে অভিনয় করে বেশ আলোচনায়  আসেন তিনি। সবগুলো ছবিতেই বর্ষার বিপরিতে নায়ক ছিলেন অনন্ত জলিল। নিঃসন্দেহে তারা সকল ছবিতে সফল। এসব সিনেমার মাধ্যমে অনন্ত জলিল-বর্ষা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অংগনে বেশ খ্যাতি পেয়েছেন। তাইতো, জন্মদিনে অগণিত ভক্ত, দর্শক ও শুভাকাঙ্খিদের ভালবাসায় সিক্ত জনপ্রিয় এই চিত্রনায়িকা। বর্ষা তার এই বিশেষ দিনটি অর্থাৎ  জন্মদিন পালন করেন অনন্ত জলিল ও তাদের একমাত্র পুত্র আরিজকে নিয়ে। জানা গেছে, সম্প্রতি বর্ষা ব্যস্ত রয়েছেন মনসুন ফিল্মসের ট্যালেন্ট হান্ট এর কার্যক্রম নিয়ে। ট্যালেন্ট হান্ট এর কার্যক্রম শেষ হওয়ার পরপরই তাদের নতুন  চলচ্চিত্র “দ্যা স্পাই” এর শ্যুটিং শুরু করবেন ।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...