শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিচারপ্রতিদের অভিসংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে আইন পাশের প্রতিবাদে সোমবার দেশ ব্যাপী হরতালের ডাক দেয় বিএনপি। সেই সাথে সাড়া দেশে ২০ দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান বিএনপির ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবারের এ হরতাল সিরাজগঞ্জের বেলকুচিতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। শনিবার রাত থেকে টানা বৃষ্টির পাশাপাশি নেতা-কর্মীদের কোন পিকেটিং না থাকায় উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবুও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে শহরের মোড়ে-মোড়ে ও উপজেলার গুরুত্বপূর্ন স্থান গুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উপজেলা শহরের প্রধান সড়কের দোকানপাট, বিপনি বিতান ও বিভিন্ন গলির দোকান খোলা রয়েছে। কাঁচা বাজার খোলা থাকলেও বৃষ্টির জন্য ক্রেতা সমাগম ছিল কম। উপজেলার অভ্যন্তরীন এবং দুরপাল্লার রুটে বাস, ট্রাকসহ ভারি যানবাহন চলাচল করেনি। তবে উপজেলা রুটে অল্প সংখ্যক সিএনজি অটো রিকশাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
