বিনোদন ডেক্সঃ প্রথমে বন্ধু, তারপর সাত বছর চুটিয়ে প্রেম অতপর বিয়ে! দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বিয়ের মালা পড়িয়েছে তার সেই প্রিয় প্রেমিক মাহিম করিমের গলায়। গত মঙ্গলবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সারিকা ও মাহিমের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিয়ের সারিকা ও মাহিম বলেন, আমরা সত্যিই খুশি।
মাহিম পেশায় একজন ব্যবসায়ী। থাকেন পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। বিয়ের খবর জানাতেই আয়োজন করেন একটি ছোট্ট অনুষ্ঠানের। মাহিম বলেন, বিয়ে নিয়ে কোনো লুকোচুরি নয়। খবরটি আমি সবাইকে জানিয়ে দিতে চাই। মাহিম জানান, ২০০৭ সালে এক র্য্যাম্প শোতে সারিকাকে প্রথম দেখেন তিনি। সেদিনই ভীষণ ভালো লেগে যায় এই মেয়েটিকে। কিছুদিন বাদেই সারিকার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। ২০১৩ সালে এসে মাহিম অনুভব করেন সারিকা কেবল একজন বন্ধু নন। ভনিতা না করে তিনিই প্রথম সারিকাকে ভালোবাসার কথাটা জানিয়ে দেন। সারিকা বলেন, মাহিমের ভালোবাসার প্রস্তাবে আমি প্রথমে ভীষণ অবাক হয়েছিলেন। মাহিমের মুখে আই লাভ ইউ শুনে আমি খুব অবাক হয়েছিলাম। মাহিমকেও আমার ভালো লাগত খুব। খুব বেশি সময় না নিয়েই মাহিমকে জানিয়ে দিলাম, আমিও তাকে খুব ভালোবাসি। সম্প্রতি গ্যালাক্সি ফ্লাইং স্কুলে ভর্তি হয়েছেন সারিকা। ছোটবেলা থেকে পাইলট হওয়ার স্বপ্ন বোনা সারিকা এবার পড়াশোনা নিয়ে সিরিয়াস। তবে সবার আগে একজন আদর্শ বউ হতে চান তিনি। সারিক বলেন, আমার কাছে সংসার এক নতুন চ্যালেঞ্জ। নতুন এক্সপেরিমেন্ট। আমি সবার আগে একজন ভালো বউ হতে চাই। সংসার জীবনে সফল হতে চাই আমি।
সারিকা ও মাহিমের বিয়ের সিদ্ধান্ত হয়েছে চলতি বছর মার্চে। বিয়ের পর অভিনয়ে নিয়মিত হবেন কি না এ প্রশ্নের জবাবে সারিকা বলেন, সবে তো বিয়ে হল। এখন একটু নিজেদের মতো করে কটা দিন কাটাতে চাই। তবে খুব শিগগিরই ফিরব মিডিয়াতে। আবারও নাটকে নিয়মিত হব। সারিকার অভিনয়ের ব্যাপারে শতভাগ সমর্থন আছে মাহিমের। সারিকার অভিনয়ের ব্যাপারটি পুরোপুরি ওর ওপর নিভর্র করে। আমি চাই সে অভিনয় করুক। আমার সমর্থন রয়েছে। সে যখন চাইবে তখনই অভিনয় করবে। আমার কোনো আপত্তি নেই। আমার জীবনে আর কোনো কঠিন কিছু চাই না। আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। আমি হাসিখুশি থাকতে চাই বললেন সারিকা। ২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ক্যামেলিয়া নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সারিকা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে মোহন খানের ‘রাধা তুমি কার’, এস এ হক অলিকের ‘গেন্দুচোরা ও প্রেমকাহিনী’, হিমেল আশরাফের ‘প্রেমের বেদনা’, চয়নিকা চৌধুরীর ‘আহা বালিকা’ ও বিকেলে সোনা রোদ’, সাইফ চন্দনের ‘একটু বোকামি অনেকটা পাগলামীদ ইত্যাদি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী
নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
