রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বিএনপি জেগে জেগে ঘুমায়, তাই তারা পৌরসভা নির্বাচনে শতকরা আশি ভাগ পৌরসভায় বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। আজ শনিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ বন্দর পরিদর্শন শেষে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পৌর নির্বাচনে আওয়ামীলীগের কোন বিদ্রোহী প্রার্থী থাকবেনা। যদি কেহ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে তা কঠোর হস্তে দমন করা হবে। এ সময় বাঘাবাড়ি নৌ বন্দরের বিআইডব্লিউটিএ এবং বাঘাবাড়ি নৌ বন্দর ঠিকাদার সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোরা দিয়ে বরন করে নেয়া হয়। তিনি বাঘাবাড়ি নদী বন্দরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। খোলা আকাশের নিচে সার দেখে তিনি বলেন অতি দ্রুত এখানে সার রাখার জন্য খোলা সেড নির্মান করা হবে। এ ছাড়া এ নদীর গভীরতা বাড়ানোর জন্য খুব শিগগিরি ড্রেজিংয়ের ব্যবস্থা করা হবে। এ ছাড়া বাঘাবাড়ি নৌ বন্দরকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নিত করা হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, শাহজাদপুর থানার সার্কেল সিনিয়র এএসপি আবুল হাসনাত, বন্দর বিআইডব্লিউটিএ’র জয়েন্ট সেক্রেটারী অকিল আহমেদ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, বাঘাবাড়ি বন্দরের উপপরিচালক নাজমুল হুদা মিঠু, বন্দর ঠিকাদারের সভাপতি হিরা, সাঃ সম্পাদক আব্দুস ছালাম। এরপর মন্ত্রী শাহজাহান খান বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন বাঘাবাড়ি শাখার সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, কার্যকরী সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক আবু হানিফ প্রমুখ। এ ছাড়া এ সভায় রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, উল্লাপাড়া ও পাবনার কাশিনাথপুর ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...