সোমবার, ৩০ মার্চ ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় ৭০৯ জনের দেহে নভেল করোনাভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৩৫টি ল্যাবে মোট ৫ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৩ হাজার ১৩৪ জন। ডা. নাসিমা জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০৬ জনের মৃত্যু হলো। এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ১৯১ জন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ২ হাজার ১০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সম্পর্কিত সংবাদ

সাকিবভক্ত কোরিয়ান তরুণের সততা!

খেলাধুলা

সাকিবভক্ত কোরিয়ান তরুণের সততা!

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

খেলাধুলা

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়...

উল্লাপাড়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা

রাজনীতি

উল্লাপাড়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা

আই এইচ তানিমঃ বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়া...

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৩০

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে বঙ্গব...

সিরাজগঞ্জে বন্যায় দুর্ভোগ চরমে – নৌকায় দিনযাপন করছে বানভাসীরা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে বন্যায় দুর্ভোগ চরমে – নৌকায় দিনযাপন করছে বানভাসীরা

যমুনার নদীর পানি সিরাজগঞ্জে পয়েন্টে বিপদসীমার ৮৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।   জেলার...