বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
আজ ১৮ মে ঢাকায় কার্জনেক্স-৯১ এর সভাপতি রকীব আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ ফিরোজ আহমেদ এবং কোষাধ্যক্ষ নুরুন্নবী তুষার উপস্থিত থেকে ত্রানের অর্থ বাংলাদেশ পুলিশ বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। করোনাকালীন এই মহামারীতে কার্জনেক্স-৯১ এর সদস্যবৃন্দ যে যার অবস্থান থেকে কোভিড -১৯ এর বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ে অংশ নিয়েছে। কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে কার্জনেক্স-৯১ এর সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে দেশের অসহায় দূর্দশাগ্রস্ত দুস্থদের সহায়তায় এগিয়ে এসেছে। কার্জনেক্স-৯১ এর সদস্যবৃন্দের  স্বতঃস্ফূর্ত কার্যক্রমকে বাংলাদেশ পুলিশ বাহিনী সহায়তা করছে। ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও এনেক্স ভবনে সাইন্স গ্রুপের "১৫ টি" বিষয়ে ভর্তি হয়েছিল তাঁদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সংগঠন কার্জনেক্স-৯১। এই সংগঠনের সবাই ১৯৯৪ সালে অনার্স ও ১৯৯৫ সালে মাস্টার্স করে দেশে-বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে সুনামের সাথে মানুষের কল্যাণে কাজ করে চলেছে। সংগঠনের অনেকেই সরকারের বিভিন্ন বিভাগে উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যাংক ও বেসরকারি বিভাগে অনেকে নীতি নির্ধারক, অনেকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক -নীতি নির্ধারক এবং গবেষক, আবার অনেকেই স্বউদ্যোগে ব্যবসা বাণিজ্যেও প্রতিষ্ঠিত। দেশের বাইরে বিদেশেও কার্জনেক্স-৯১ এর সদস্যবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সুনামের সাথে গবেষণা এবং অধ্যাপনা করছে। কার্জনেক্স-৯১ এর সদস্যবৃন্দ সর্বদাই জাতির দূর্যোগকালীন সময় যেমন- বন্যা,শীত এর তাদের সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর এমন মানবিক কাজে অংশ নেয়ায় বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন। কার্জনেক্স-৯১ সভাপতি রকীব আহমেদ বলেন ভবিষ্যতেও কার্জনেক্স-৯১ এর সদস্যবৃন্দের অসহায় দূর্দশাগ্রস্ত দুস্থদের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...