শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
500x350_fe2e276847a28aae159f7c1eadf4df85_bd list_56306 ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্স সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ এখন পুঁজিপতিদের স্বর্গরাজ্য । বিশ্ব রপ্তানি বাণিজ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে বাংলাদেশ। বাণিজ্য উদারীকরণে আর দক্ষিণ এশিয়ায় মধ্যে বাংলাদেশ শীর্ষে। বিশ্বের ৪৪টি দেশের উপর সম্প্রতি চালানো এক গবেষণায় এই তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন। গবেষণায় দেখা যায়, বাংলাদেশ মুক্ত বাজার ও বাণিজ্যের জন্য সহায়ক শক্তি হিসেবে এগিয়ে এসেছে। ফলে জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ মানুষ মনে করে, বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ উদারীকরণের জন্য সহায়ক। সেজন্য বাংলাদেশ এখন পুঁজিপতিদের স্বর্গরাজ্য। গবেষণা অনুযায়ী, বাণিজ্য উদারীকরণের জন্য ভিয়েতনাম শীর্ষস্থানে রয়েছে। বাংলাদেশের পর অন্য তিনটি দেশ হলো দক্ষিণ কোরিয়া, চীন ও আফ্রিকার দেশ ঘানা। বাণিজ্য উদারীকরণের উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে রপ্তানি খাতের অগ্রগতিকে সামনে আনা হয়। এতে বলা হয়, গত দুই দশকে রপ্তানি বাণিজ্য বিশেষত গার্মেন্টস রপ্তানি দেশের অর্থনীতিকে দারুণভাবে এগিয়ে নিয়েছে। এই খাতে নিরাপত্তার ত্রুটি ও শ্রম অধিকার নিয়ে অনেক কথা থাকলেও গার্মেন্টস এখন দেশের অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি। গার্মেন্টস রপ্তানিতে এখন চীনের পরই বাংলাদেশের অবস্থান। প্রতিবেদনে বলা হয়, দেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ হলেও বাংলাদেশ মুক্ত বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। গবেষণায় দেখা যায়, শীর্ষে থাকা ভিয়েতনামের ৯৫ শতাংশ জনগণ বাণিজ্য উদারীকরণের পক্ষে। বাংলাদেশের মুক্ত বাণিজ্যের পক্ষে ৮০ শতাংশ। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় ৭৮ শতাংশ, চীনে ৭৬ শতাংশ এবং ঘানায় ৭৫ শতাংশ মুক্ত বাণিজ্যের পক্ষে। দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগ উদারীকরণের পক্ষে বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে ভারত ও পাকিস্তানের নাম। পিউ রিসার্স সেন্টার চলতি মাসের শুরুর দিকে ৪৪টি দেশের উপর এই জরিপকাজটি চালায়। এর আগেও এ ধরণের একটি জরিপ কাজ চালায় প্রতিষ্ঠানটি। জরিপে অংশগ্রহণকারীদের বাণিজ্যের সুবিধা বা অসুবিধা নিয়ে প্রশ্ন করা হয়। এছাড়া মুক্ত বাজারের মাধ্যমে বৈষম্য, আশা বা হতাশার মত বিষয়গুলো নিয়েও জানতে চাওয়া হয়। দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাণিজ্য ও বিদেশী বিনিয়োগ উদারীকরণে বাংলাদেশ এগিয়ে রয়েছে। দেশের বেশিরভাগ মানুষ মুক্ত বাণিজ্যের পক্ষে। তারা মনে করে বাণিজ্য বাড়লে কর্মসংস্থান বাড়বে। সেই সঙ্গে মজুরি বাড়বে। এ জন্য বিদেশী বিনিয়োগের পক্ষেও তারা ইতিবাচক। এক্ষেত্রে বাংলাদেশের পরে ভারতের অবস্থান (৭২ শতাংশ)। এর পর রয়েছে পাকিস্তান (৬২ শতাংশ)। বাণিজ্য বৃদ্ধিকে কীভাবে দেখেন? - এমন প্রশ্নে জরিপে অংশ নেয়া ৯১ শতাংশ মানুষ মনে করেন এটি খুবই ভালো। ভারতে এই হার ৭৮ শতাংশ। এই প্রশ্নে ভারতের পরে বাংলাদেশের অবস্থান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...