সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করোনার নমুনা পরীক্ষা করাতে আসা মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সুমিত্র বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত হাসপাতালের ল্যাবে ৩ দিন আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ কারণে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা এখন বন্ধ রয়েছে। এ ল্যাবে ভাইরাসমুক্ত করণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এখন নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা হবে ল্যাবটি ভাইরাসমুক্ত হয়েছে কি না। প্রায় ২ বছর ধরে একটি কেবিনেট এবং মেশিন দিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। এ হাসপাতালে নমুনা পরীক্ষার চাপও বাড়ছিল। এজন্য অতিরিক্ত আরো ১টি কেবিনেট ও ১টি মেশিনের প্রয়োজন। কিন্তু হঠাৎ করে ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শনিবার থেকে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
