শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলেছে প্রতারক চক্র।
সোমবার ভিসির নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়েছে ওই চক্র।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি সবাইকে বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দেন এবং কোনো রকম অর্থ লেনদেন না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রবির প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে ইতোমধ্যেই শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ চক্রকে পুলিশ দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন রবি কর্তৃপক্ষ।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী আলোকিত বাংলাদেশকে বলেন, হোয়াটসঅ্যাপে ভিসির ছবি ও নাম ব্যবহার করে টাকা দাবির বিষয়টি জেনেছি। ইতোমধ্যেই রবির জিডি সূত্রে তদন্ত কাজ শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
প্রবাসী
ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...
শাহজাদপুর
এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...
এনায়েতপুর
এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...
