উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার রাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০) ও মাদক ব্যবসায়ী মজিবুর রহমান(৪২) কে ২৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। হাটিকুমরুল গোলচত্বর এলাকার আবাসিক হোটেল জব্বারিয়ার ১ নং কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন দাদনপুর গ্রামের দশর আলীর ছেলে এবং মুজিবুর হাটিকুমরুল বাগিচা পাড়া গ্রামের মৃত গোলাম সরকারের ছেলে। র্যাব-১২ সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে হাটিকরুল গোলচত্বর এলাকার জব্বারিয়া হোটেল থেকে ২৩ পিস ইয়াবা, নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ তাদেকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
জাতীয়
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান কবিতা
গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘ...
শাহজাদপুর
শাহজাদপুরে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও এমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নরিনা ইউনিয়নে ১০ টাকা কেজি দর...
শিক্ষাঙ্গন
নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা সাপেক্ষে ২০২১ সালের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস...
শিক্ষাঙ্গন
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ এখনো হয়নি : শিক্ষামন্ত্রী
করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো অনুকূল পরিবেশ এখনো হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।...
শাহজাদপুর
শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়েশনের দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শাহজাদপুর পাইলট এসএসসি ২০০২ ফ্রেন্ডস এসোসিয়...
