শাহজাদপুর সংবাদ ডটকমঃ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে ৩৮তম প্যাসিফিক সেনা ব্যবস্থাপনা সভা (প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার-প্যামস)। এশিয়া-প্যাসিফিক ও ভারত মহাসাগর অঞ্চলের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা বাংলাদেশে অনুষ্ঠিত প্যামস এ যোগ দেবেন। এ উপলক্ষে এসব অঞ্চলের ২৩টি দেশের সেনা ও নিরাপত্তা কর্মকর্তারা ঢাকায় আসবেন।
যুক্তরাষ্ট্র আর্মি, প্যাসিফিক (ইউএসএআরপিএসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে প্যামস আয়োজন করছে।
মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এবার প্যামস-এর মূল বক্তব্য ‘এশিয়া-প্রশান্ত অঞ্চলে নতুন মেরুকরণ: সেনাবাহিনীর জন্য সুযোগ ও চ্যালেঞ্জ’।
সভায় স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ও যুক্তরাষ্ট্রের কমান্ডার, আর্মি, প্যাসিফিক জেনারেল ভিনসেন্ট ব্রুকস।
দূতাবাস সূত্র জানায়, এবারের সভার আলোচনার বিষয়বস্তু হলো- সহযোগিতা চর্চা, অ-প্রচলিত নিরাপত্তাজনিত অভ্যন্তরীণ কর্মসূচি উন্নয়ন, প্রচলিত ও অ-প্রচলিত হুমকি মোকাবেলায় ভারসাম্য রক্ষায় করণীয়, সামরিক, বে-সামরিক ও বহুজাতিক করপোরেশন ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য অপরিহার্য অংশ এবং পরিবেশজনিত নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাড়া দেয়ার দক্ষতা বৃদ্ধি।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/13/09/2014
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
অধঃস্তন আদালতের কর্মচারীদের তিন দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শাখার উদ্যোগে বাংলাদ...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
