রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই অধ্যাপক আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট পাঠানো এক চিঠিতে ভারতের রাষ্ট্রপতি বলেন, আপনার ছোট ভাই অধ্যাপক আবদুল হাইয়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিক্ষা ও আর্থ- সামাজিক খাতে বিশেষ ভূমিকা পালন করেছেন। রাম নাথ কোবিন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ১৭ জুলাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই অধ্যাপক আবদুল হাই মৃত্যুবরণ করেন। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...