মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের পক্ষে সরাসরি বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার দ্রুত সমাপ্তি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ফিলিস্তিনে বিমান হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি আশা ও প্রত্যাশা হলো দ্রুত এটি বন্ধ হবে। কিন্তু ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলে হামাস ও অন্যান্য গ্রুপের রকেট হামলার নিন্দা জানান। ইসরাইলের নিরাপত্তায় বাইডেন তার সমর্থনে অটল রয়েছেন। ইসরাইল তার জনগণের সুরক্ষায় তার আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপের পর তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের। খবরে বলা হয়, যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়ে বাইডেন তার আশাবাদের কারণ সম্পর্কে আর কোনো ব্যাখ্যা করেননি। বাইডেন জানান, তার জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরাইল, মিসর, সৌদি আরব ও আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছে। তাদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে তারা উদ্যোগ নিচ্ছে। গত শুক্রবার জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদিবাসী ইসরাইল হামলা চালায়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...