প্রতিকায় সচিত্র বস্তনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক আমার সংবাদ পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলামকে প্রাণ নাশের হুমকি প্রদানসহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় শাহজাদপুর থানায় জিডি (৮১৭/২১) দায়ের হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে জীবনের নিরাপত্তা চেয়ে জিডিটি দায়ের করেন সাংবাদিক জহুরুল ইসলাম।
দায়েরকৃত জিডি সূত্রে প্রকাশ, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে ‘নৌকার নির্বাচনী সভায় কালো কাপড়ে মুখ ও মাথা বাধা বাহিনী, ভোটারদের মধ্যে আতঙ্ক’ শিরোনামে দৈনিক আমার সংবাদ পত্রিকার অনলাইন ভার্সনে একটি বস্তুনিষ্ঠ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক জহুরুল ইসলাম। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে দীপ খান (উরঢ় কযধহ), জয়া খান (ঔধুধ কযধহ), হাসান আলী (ঐধংধহ অষর), জুবায়ের আহমেদ (ঔঁনধবিৎ অযসধফ), ও মোঃ নজরুল ইসলাম (গউ ঘধুৎঁষ ওংষধস¬) নামীয় ফেসবুক আইডি ব্যবহার করে ও ০১৭২৪ ৮৮৮০১৩, ০১৩১৫ ৭৪০৪৬৫ মোবাইল নাম্বার থেকে পিবিআই ও সিআইডি হেডকোয়ার্টারে কর্মরতসহ অজ্ঞাত পরিচয় দিয়ে সাংবাদিক জহুরুলের ব্যাক্তিগত মোবাইল ফোন (০১৭৩৬-০৭০৫৫৩) নাম্বারে ফোন করে প্রাণ নাশের হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় চরম উদ্বেগ আর উৎকন্ঠা প্রকাশ করে অনতিবিলম্বে হুমকিদাতাদের সনাক্তপূর্বক গ্রেফতারের দাবী জানানা শাহজাদপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক জহুরুল ইসলাম আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘ইতিপূর্বে কৈজুরী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা আনিয়মের সংবাদ প্রকাশিত হলে দৈনিক যুগান্তরের সাংবাদিক মুমীদুজ্জামান জাহান ও সিরাজগঞ্জ বার্তার সাংবাদিক সোনা মিয়াকেও এভাবেই হুমকি প্রদান ও মারধরের ঘটনা ঘটলেও কোন প্রতিকার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে কৈজুরী ইউপি চেয়ারম্যান ও তার লোকজন।’
এ বিষয়ে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু ও সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি চরম উদ্বেগ আর উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচী নেয়ার হুশিয়ারী দেন।
অন্যদিকে, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ‘গণমাধ্যমকর্মীকে প্রাণ নাশের হুমকি দেয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
