শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শামছুর রহামান শিশির, ফরিদপুরের ডেমরা থেকে ফিরে : গ্রামাঞ্চলে সাধারণ মানুষের দ্বোরগোড়ায় স্বল্প ব্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার লক্ষে গতকাল শুক্রবার সকালে পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা বাজার সংলগ্ন এলাকায় আরিফা ল্যাব এন্ড হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে। আরিফা ল্যাব এন্ড হসপিটাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত হসপিটালের শুভ উদ্বোধন করেন ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম হোসেন (গোলাপ)। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম কুদ্দুস, পাবনা জেলা পরিষদ সদস্য ও পুঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, হাদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা, আরিফা ল্যাব এন্ড হসপিটালের চেয়ারম্যান ও রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল সরকার, পরিচালক ফারুক হোসেনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। শাহজাহান আলী হাচেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ানূর ইসলাম জালাল। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ গোলাম হোসেন (গোলাপ), আরিফা ল্যাব এন্ড হসপিটালের চেয়ারম্যান ও রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল সরকার, পরিচালক ফারুক হোনেসহ অতিথিবৃন্দ্র তাদের বক্তব্যে বলেন, ‘দুর্গম এলাকা ডেমরায় একটি উন্নত চিকিৎসাসেবার হাসপাতাল স্থাপন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। অরিফা ল্যাব এন্ড হসপিটাল উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর সেই দাবি অবশেষে পূরণ হলো। এখন মূমুর্ষূ রোগীদের আর দূরবর্তী স্থানে নেয়ার দরকার হবে না। ডেমরাতেই সাধারণ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন। সবশেষে বক্তারা হাসপাতালটির সার্বিক অগ্রযাত্রা সুগমের জন্য সকলের সহযোগীতা কামনা করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় অসংখ্য গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অপরাধ

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক,  রোববার, ৭ অক্টোবর-২০১৮ খ্রিষ্টাব্দ : আজ  (রোববার) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতা...

শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

অপরাধ

শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ওমর ফারুকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। জানা যায়,আ...

উল্লাপাড়ায় বন্যার্তদের মাঝে গ্রামীণ ব্যাংকের অর্থ প্রদান

উল্লাপাড়া

উল্লাপাড়ায় বন্যার্তদের মাঝে গ্রামীণ ব্যাংকের অর্থ প্রদান

ইমাম হাসান তানিমঃ মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের ঘরব...

শাহজাদপুরে বিশ্ব ওয়ান হেলথ দিবস পালিত

স্বাস্থ্য

শাহজাদপুরে বিশ্ব ওয়ান হেলথ দিবস পালিত

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুরে বিশ্ব এক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে  আক্রান্ত গরু

শাহজাদপুর

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ...