শাহজাদপুর সংবাদ ডটকম: প্রাক-মৌসুম প্রস্তুতিটা খুব একটা ভালো হচ্ছিল না বার্সেলোনার। ফরাসি ক্লাব নিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর নাপোলির বিপক্ষে হার, সমর্থকেরা কিন্তু বেশ ভাবনার মধ্যেই পড়ে গিয়েছিলেন। কিন্তু কাল ফিনল্যান্ডের শীর্ষ সারির দল হেলসিংকিকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সমর্থকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে লুইস এনরিকের দল।
তরুণ ফরোয়ার্ড মুনির এল হাদাদি করেছেন জোড়া গোল। ৫ মিনিটের মাথায় তাঁর পা থেকেই আসে প্রথম গোলটি। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড গোল করে যেন নিজেকেই চেনালেন দুর্দান্তরূপে। ১৭ মিনিটে আরও একটি গোল করে প্রমাণ করেছেন বয়সের দিক দিয়ে কম হলেও জাতে তিনি উঁচুমানের খেলোয়াড়। বার্সেলোনার বাকি চারটি গোল এসেছে সার্জিও রবার্তো, জেরার্ড পিকে, মার্ক বার্ত্রা ও সান্দ্রো রামিরেজের পা থেকে। মেসি-নেইমার-জাভিরা ছিলেন না। প্রথম একাদশের প্রায় সব খেলোয়াড়ই ছিলেন লা মেসিয়া একাডেমির। জরডি আলবা, পিকে, বুসকেটস ও ইনিয়েস্তাদের মতো নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন একাডেমির তরুণেরা। এল হাদাদি হয়তো বিশেষ ভাবেই নজর কেড়েছেন কোচ লুইস এনরিকের। বার্সেলোনার মূল দলেও হয়তো জায়গা পেয়ে যেতে পারেন এই ফরোয়ার্ড। গত মৌসুম থেকে হাদাদি খেলছেন বার্সেলোনা ‘বি’ দলের হয়ে।
মৌসুম শুরুর আগে বার্সেলোনা আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে। ২৪ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সার নতুন মৌসুমের কঠিন মিশন।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...
