বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তারই প্রিয় বিচরণভূমি সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়ির এমন দৃশ্যপট গত তিন দশকে চোখে পড়েনি। প্রতি বছর ২৫ বৈশাখ থেকে শুরু করে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় উৎসবমূখর হয়ে থাকতো কাছারিবাড়ি প্রাঙ্গণ। হাজার হাজার রবীন্দ্র অনুরাগীদের মিলনমেলা বসতো শাহজাদপুরের। সঙ্গীত, নৃত্য, আবৃতি নাটক আর রবীন্দ্র আলোচনায় মুখরিত থাকতো কাছারিবাড়ি অডিটোরিয়াম।

গতকাল শুক্রবার (৮ মে) শাহজাদপুর কাছারিবাড়িতে গিয়ে সুনসান নিরবতা দেখা যায়। করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশে গত ২৬ মার্চ থেকেই বন্ধ রয়েছে কাছারিবাড়ি যাদুঘর। স্থগিত রয়েছে সব অনুষ্ঠানমালাও। বিশ্ব কবির জন্মদিনেও সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে কাছারিবাড়ি মিলনায়তন ও যাদুঘর। ১৯৯১ সাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারিবাড়ি মিলনায়তনে সরকারিভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হতো। কবিগুরুর জন্মদিন ২৫ বৈশাখকে ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় দেশ-বিদেশের হাজার হাজার রবীন্দ্র গবেষক, শিল্পী ও ভক্তদের মিলমেলায় পরিণত হতো কাছারিবাড়ি অঙ্গন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী চলতো রবীন্দ্রমেলা। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ ২৯ বছর পর প্রথমবারের মতো নিরবে-নিভৃতে কাটলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে জন্মদিন। কোনো অনুষ্ঠানমালা করতে না পারায় রবীন্দ্রভক্ত-অনুরাগীদের মধ্যে কষ্ট থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন তারা। শিল্পকলা একাডেমির সদস্য, নাট্যাভিনেতা কাজী শওকত হোসেন জানান, কবিগুরুর স্মৃতিধন্য শাহজাদপুরে এতো নিভৃতে এ দিবসটি পালন করতে আমি কখনও দেখিনি। আমাদের সাংস্কৃতিক কর্মীদের মনে চরম কষ্ট অনুভব হচ্ছে। তবে আমরা ঘরোয়াভাবে জন্মজয়ন্তী পালন করার সিদ্ধান্ত নিয়েছি। সিরাজগঞ্জ রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের নেত্রী ও বাংলাদেশ বেতারের শিল্পী জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, এমন দিন আগে কখনও আসেনি। কবিগুরুর জন্মদিনে সুনসান নিরবে কাটবে, এটা ভাবতেও কষ্ট হয়। কিন্তু প্রকৃতির নিয়ম সবাইকেই মেনে নিতে হবে। রবীন্দ্র কাছারিবাড়ি যাদুঘরের কাস্টোডিয়ান মো. জায়েদ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে গত ২৬ মার্চ থেকেই বন্ধ রয়েছে যাদুঘরটি। রবীন্দ্র জন্মজয়ন্তীতেও খোলা হয়নি যাদুঘর ও মিলনায়তন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মো. শামসুজ্জোহা জানান, করোনার মহামারির কারণে সারাদেশে সব অনুষ্ঠানাদি বন্ধ রয়েছে। যে কারণে এবারের রবীন্দ্র উৎসব পালনে জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে প্রাকৃতিক এ দুর্যোগের কারণে কবির জন্মদিন পালন করতে না পারায় আমাদেরও কষ্ট হচ্ছে। জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন বলেন, কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অনুষ্ঠান প্রচার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা

বিনোদন

করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এবং বিশিষ্ট টেলিভিশন ব্...