বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
“পুলিশ জনতা-জনতাই পুলিশ” এই শ্লোগানকে ধারণ করে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল‍্যবিবাহ রোধে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার(১৭নভেম্বর) বিকেলে এক “বিট পুলিশিং সভা” (বিট নং-৭৫) অনুষ্ঠিত হয়। পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বেপারীর সভাপতিত্বে ও শাহজাদপুর থানার এ,এস,আই মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে কয়েকশত এলাকাবাসির উপস্থিতিতে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিট পুলিশং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান। সভায় প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা বলেন, একটি দেশ গঠনে আপামর জনগনের ভূমিকা অপরিসীম। বিট পুলিশিংয়ের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনসার আলী, ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক রাশেদুল হায়দার রাশেদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, দফাদার, চৌকিদার ও সকলস্তরের জনগণ প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

কারো দ্বিমত থাকলে বলুন

সম্পাদকীয়

কারো দ্বিমত থাকলে বলুন

আমি যাহা জানি, আপনি তাহা জানেন না। একজন নিরক্ষর ব্যক্তিরও বস্তু জাগতিক অসাধারণ জ্ঞান থাকতে পারে। সুতরাং সকল আহরিত জ্ঞান,...

শাহজাদপুর-বেলকুচির গল্প নিয়ে চলচ্চিত্র ‘মিলন সেতু’

ফটোগ্যালারী

শাহজাদপুর-বেলকুচির গল্প নিয়ে চলচ্চিত্র ‘মিলন সেতু’

মাজহার বাবু: চলচ্চিত্রের নাম ‘মিলন সেতু’, পরিচালনা করেছেন মিজানুর রহমান মিজান। তিনিই জানালেন সিরাজগঞ্জের বাস্তব ঘটনা জেড...

সাবেক এমপি চয়নকে শাহজাদপুর থানা পুলিশে হস্তান্তর

জাতীয়

সাবেক এমপি চয়নকে শাহজাদপুর থানা পুলিশে হস্তান্তর

গাজীপুরের শ্রীপুর থানা থেকে সাবেক এমপি চয়ন ইসলামকে আজ ১০ ফেব্রুয়ারি (সোমবার) শাহজাদপুর থানা-পুলিশের একটি

গালা ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেনের গণসংযোগ

শাহজাদপুর

গালা ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেনের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫নং গালা ইউনিয়নে বাংলা...

শাহজাদপুরে এমপি স্বপনের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে এমপি স্বপনের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের রোগমুক্তি ও সুস্থ...

শাহজাদপুরে বন্যার্ত পরিবারের পাশে দাঁড়ালো র‌্যাব-১২

শাহজাদপুর

শাহজাদপুরে বন্যার্ত পরিবারের পাশে দাঁড়ালো র‌্যাব-১২

রোববার (২৩ অাগষ্ট) দুপুরে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র‌্যাব)-১২ এর উদ্যোগে শাহজাদপুরে দেড়শ বন্যার্ত পরিবারের খাদ্যসা...