মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
রোববার (২৩ অাগষ্ট) দুপুরে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র‌্যাব)-১২ এর উদ্যোগে শাহজাদপুরে দেড়শ বন্যার্ত পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলামের সার্বিক তত্তাবধানে শাহজাদপুর উপজেলার ভাটপাড়াসহ যমুনা তীরবর্তী দেড়শ বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এতে গুরুত্ব পায় এলাকার নানা বয়সী প্রতিবন্ধীরা। তাদের হাতে র‌্যাবের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী তুলে দেন এলিট ফোর্স র‌্যাব-১২ এর সদস্যরা। ভাটপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত বৃদ্ধ আব্দুল জলিল এই খাদ্য সামগ্রী উপহার পেয়ে র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এবারের বন্যায় খুব কষ্ট পোহাতে হচ্ছে। বাধের উপর আশ্রয় নিয়েছিলাম। কোন সহায়তা পাইনি। র‌্যাব ভাইয়েরা আমাদের ডেকে নিয়ে অনেক কিছু দিলেন। তারা যেমন দেশকে নিরাপদ রাখতে ভুমিকা পালন করছে। আবার বিপদে আমাদের মত মহা অসহায়দের পাশে দাঁড়াছে। তারা এভাবেই যেন ভালবাসা দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয় ও দেশসেবায় নিয়োজিত থাকতে পারে। উল্লেখ্য, চলতি বন্যায় গত কয়েক মাসে র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলামের উদ্যোগে বন্যা দুর্গত বেলকুচি, সিরাজগঞ্জ, কাজিপুর, এনায়েতপুরসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমান খাদ্য সামগ্রী বন্যা দুর্গত অসহায় কয়েক সহ¯্রাদিক পরিবারের মাঝে বিতরন করা হয়েছে। অপরাধ দমনের পাশাপাশি এমন মানবিক উদ্যোগ নেয়ায় র‌্যাব-১২ সদস্যদের সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে বন্যার্তরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

রাজনীতি

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...