আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫নং গালা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক ও গালা ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বিভিন্ন হাট-বাজারে জনসাধারনের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
এ উপলক্ষে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দ্রপুর বাজার, চর-বর্ণিয়া বাজার, বেনটিয়া বাজার, ইসমাইল বাজার, ভেড়াকোলা বাজারসহ বিভিন্ন হট-বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছে।
আসন্ন ৫ নং গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইসমাইল বাজারে গ্রামবাসিদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার দল আ:লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে এই ইউনিয়নে সরকারের উন্নয়ন কার্যমক্রমের চিত্র তুলে ধরছি ।
বাংলাদেশ আ:লীগ সরকার গঠনের পর থেকে চির বঞ্চিত এই গালা ইউনিয়নে অভুতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। যমুনার ভাঙ্গন কবলিত এই জনপদের মানুষের জানমাল রক্ষার্থে শতকোটি টাকা ব্যায়ে সর্বাধুনিক বাধ নির্মাণ করেছে। আমাকে যদি আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার সুযোগ দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী জনগণকে সাথে নিয়ে এই ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয় হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ’।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমি রাজনীতি করি। আমি বিভিন্ন প্রাকৃতিক দুর্য়োগ ও করোনা মহামারীর সময় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আমার স্বামর্থ অনুযায়ী জনগনের পাশে সহোযাগীতা নিয়ে দাড়িয়েছিলাম। উপজেলা আওয়ামীলীগসহ তৃণমুল আওয়ামীলীগের বিশাল একটি অংশ আমাকে সমর্থন করছে। তিনি দলমতের উর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করেছেন। বিপদে-আপদে দলীয় নেতা-কর্মীদের পাশে দাঁড়ানো ছাড়াও আর্থিক সহায়াতা প্রদান করেছেন।
এদিকে আবুল হোসেনকে আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষণার দাবিতে দলীয় নেতৃবৃন্দসহ এলাকায় সাধারণ মানুষ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ইতোমধ্যে আবুল হোসেন আওয়ামীলীগের সিনিয়র নেতাদের নিকট থেকে দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। এসব ব্যাপারে আবুল হোসেন বলেন, তৃণমুলকে মুল্যায়ন, তৃণমুলের উন্নয়ন ও সংগঠন শক্তিশালী, এলাকার উন্নয়নে তরুণ যুবকদের সাথে নিয়ে কাজ করছি।
আমি একজন যোগ্য প্রার্থী হিসেবে আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকার মনোনয়নের আশাবাদী এবং দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
