বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মোঃ মুমীদুজ্জামান জাহানঃ নৌকায় পিকনিকের নামে অসামাজিক কার্যকলাপের দায়ে শাহজাদপুর থানা পুলিশ গতকাল শুক্রবার দুপুরে গঙ্গাপ্রসাদের করতোয়া নদী থেকে ৫ জন প্রমদবালা ও ২৮ জন যুবককে আটক করে। এর মধ্যে  ৫ প্রমদবালা ও ১১ জন যুবককে গত কাল শনিবার সকালে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ বাঁকি ১৭ জনকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ  উঠেছে। শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেন,  যাদের ছেড়ে দেয়া হয়েছে তারা সবাই বয়সে নাবালক। তাই তাদের ছেড়ে দেয়া হয়েছে। জানা গেছে, গত শুক্রবার  সকালে  শাহজাদপুর ও উল্লাপাড়া  উপজেলা থেকে ২৭/২৮ জন  যুবক গানের শিল্পীর নামে দুটি ইঞ্জিন চালিত নৌকায় করে শাহজাদপুরে পিকনিকে আসে । তারা পিকনিকের নামে অসামাজিক কার্যকলাপ চলাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১২টার দিকে  শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন একদল পুলিশ নিয়ে  করতোয়া নদীর গঙ্গাপ্রসাদ নামক স্থানে অভিযান চালিয়ে ওই দুই নৌকা থেকে ৫ জন প্রমদবালা সহ ২৭/২৮ যুবককে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে থানায় নিয়ে যায়। এদের বাড়ি শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে । এদের মধ্যে পুলিশ ৫ জন প্রমদবালা ও ১১ জন যুবককে রেখে  বাঁকিদের ছেড়ে দেয়। পুলিশের হাত থেকে ছাড়া পাওয়া  উল্লাপাড়া উপজেলার  ছোনতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে আব্দুল কাদের (২২),  রেজাউল ইসলামের ছেলে রনি (২০),তারাবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তারেক (২০) ও আব্দুল  মজিদের ছেলে রাসেল (২৫) জানায়, পিকনিক করার জন্য আমরা নৌকায় করে  শুক্রবার করতোয়া নদী দিয়ে আনন্দ করতে করতে শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে পৌছালে শাহজাদপুর থানা পুলিশ আমাদের আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি জানিয়ে  বাড়িতে খবর দেয়া হলে আমাদের অভিভাবকরা এদিন রাতেই শাহজাদপুর থানা পুলিশের সাথে যোগাযোগ করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছাড়িয়ে নেয় । তারা আরো জানায়, পুলিশ তাদের সহ ১৭ জনকে ছেড়ে দিলেও উৎকোচ না দেয়ায় বাঁকিদের থানায় আটক করে রাখে। এ ঘটনায় শাহজাদপুর ও উল্লাপাড়ায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। #

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...