সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ডের কাছে তেলবাহী লরি ও নসিমনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে নিহত পাঁচজন হলেন নসিমনের যাত্রী অজুফা (৬০), অঞ্জনা (২৫), মকবেল (৪০), বন্যা (১০) ও নসিমনের চালক সোবাহান (৩৫)। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন জালাল (৪০), রেনু মিয়া (৩৫) ও ফিরোজা (২৭)। দুর্ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন। তাঁরা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হতাহত ব্যক্তিরা সবাই নসিমনের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স (ইনচার্জ) আব্দুল লতিফ হাসপাতালে তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।    

[box type="info"]শাহজাদপুরে তেলের লরি ও নসিমনের সংঘর্ষে নিহত ৫[/box]

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ডের কাছে তেলবাহী লরি ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় সাত-আটজন আহত হয়েছেন। তাঁরা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হতাহত ব্যক্তিরা সবাই নসিমনের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি ও ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক নিজামউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।     সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...