শাহজাদপুর সংবাদ, ঢাকা : মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা চেষ্টা করা জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ন্যান্সির ভাই জনি জানান, তাঁর বোনকে সকাল নয়টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ডা. ফরহাদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এর আগে রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিত্সার জন্য ন্যান্সিকে আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় । ন্যান্সি ঈদের ছুটিতে নেত্রকোণা শহরের সাতপাইয়ে তার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে শনিবার সন্ধ্যায় প্রথম দফায় ৪০টি ও দ্বিতীয় দফায় ২০ টি ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার মামা টুকু ও ভাই জনি প্রথমে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ডাক্তররা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
