বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : গত সোমবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, শাহজাদপুর উপজেলা কমিটির সাধারণ সভা দলের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা জাসদ সভাপতি শফিকুজ্জামান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও লেখক, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম। সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি আবু বকর ভূঁইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাসদের মহিলা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা কমিটির সহ-সভাপতি সৈয়দা নাসিমা জামান, শাহজাদপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, দফতর সম্পাদক আলতাফ হোসেন (ছানা মাস্টার), পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাসদ নেতা মির্জা আলী আশরাফ বাচ্চু, কায়েমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জাসদ নেতা জহুরুল ইসলাম রানা, শাহজাদপুর পৌর জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান চৌধুরী, উপজেলা শ্রমিক জোট সভাপতি সাইদুল ইসলাম, জাসদ উপজেলা কমিটির কৃষি সম্পাদক আব্দুস ছাত্তার ফকির, কায়েমপুর ইউনিয়ন জাসদ সভাপতি আব্দুল আলীম, জাতীয় যুব জোট শাহজাদপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেদি হাসান লিটন প্রমূখ। সভায় বর্তমান জাতীয় আন্তর্জাতিক রাজনীতি পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সাংগঠনিক বিষয়ে ব্যাপক আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

অপরাধ

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবালের...

ইসি সম্পর্কে ফখরুলের বক্তব্য সম্পূর্ণ অসত্য, বানোয়াট : কাদের

রাজনীতি

ইসি সম্পর্কে ফখরুলের বক্তব্য সম্পূর্ণ অসত্য, বানোয়াট : কাদের

নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্...